

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনী আগ্রাসী হামলা চালানো পর দেশটিতে প্রতি এক মিনিটে একজন শরনার্থী শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ এর মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, চার সপ্তাহ ধরে চলা এ হামলা শুরুর পর প্রতিদিন গড়ে ৭০ হাজারের বেশি শিশু শরণার্থী হয়েছে। অর্থাৎ প্রতি মিনিটে ৫৫ জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন গতি এবং সংখ্যা আর দেখা যায়নি।
এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সবশেষ তথ্য মতে, ইউক্রেন ছেড়ে পালানো মানুষের সংখ্যা ২৯ লাখ ৫০ হাজার। যার মধ্যে অধিকাংশই শিশু। এদের মধ্যে প্রায় ১৭ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন পার্শবর্তী দেশ পোল্যান্ডে ।
এল্ডার সতর্ক বার্তা জানিয়ে আরও বলেন, শরনার্থী হওয়া এ শিশুর পারিবারিক বিচ্ছেদ, সহিংসতা ও পাচারের ঝুঁকি রয়েছে। তাদের নিরাপত্তা এবং শিশু সুরক্ষা সেবা খুব প্রয়োজন।



