
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া যথাসময়ে অবসরে যাবে। তার চাকরির মেয়াদ বাড়াতে চাইবেন না বা বাড়ানো হলেও তা গ্রহণ করবেন না। বৃহস্পতিবার সুস্পষ্টভাবেই এমনটা জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার।
তিনি বলেন, সেনাবাহিনীপ্রধান চলতি বছরের নভেম্বরে তার মেয়াদ পূর্ণ করবেন। যথাসময়ে অবসরে যাবেন। তিনি বাড়তি মেয়াদে দায়িত্ব পালন করবেন না।
এছাড়াও সেনাবাহিনীকে রাজনীতিতে না আনার জন্য দেশটির রাজনৈতিক দল ও জনসাধারণকে আহ্বান জানান। আগামী দিনেও সামরিক বাহিনী প্রতিষ্ঠান হিসেবে ভবিষ্যতেও নিরপেক্ষ থাকবে জানিয়েছেন আইএসপিআর মহাপরিচালক ।
এদিকে পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সেনাপ্রধান জাভেদ বাজওয়া। এ বিষয়ে ইফতিখার বলেন, শরিফ যেদিন ক্ষমতা গ্রহণ করেন সেদিন জেনারেল বাজওয়া অসুস্থ ছিলেন।


