ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ এলাকায় দখলদার বাহিনী ইসরায়েল অভিযান চালিয়েছে। শুক্রবার সকালের ফজরের নামাজ জন্য মসজিদে জড়ো হচ্ছিল তখন এ অভিযান চালানো হয়। এ ঘটনায় অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। রয়টার্স।

স্থানীয় রেড ক্রিসেন্ট ১৫২ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়ার কথা জানিয়েছে। মুসল্লিদের ওপর রাবার কোটেড বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তাছাড়া একজন প্রহরীর চোখে রাবার বুলেট লেগেছে বলেও জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিও তে দেখা গেছে, ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে। এসময় প্রার্থনাকারীরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে।

citytouch 728-X-90

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকেই পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে ইসরায়েল। অস্ত্রশক্তি জেরে শহরকে নিজেদের রাজধানী দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় তাতে স্বীকৃতি দেয়নি। তবে ফিলিস্তিনিরা নাগরিকেরা চায় পূর্ব জেরুজালেম হবে তাদের ভবিষ্যৎ স্বাধীন দেশের রাজধানী।