
অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিপদজ্জনক খেলায় মেতেছে ইমরান খান। ক্ষমতা হারিয়ে মিথ্যাচার করছেন বলেও মন্তব্য করেন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের বা পিএমএল-এন এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরীফ।
বৃহস্পতিবার এমন টুইটারে সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে এ অভিযোগ করেন মরিয়ম।
তিনি বলেন, এখন সময় এসেছে তার প্রতিটি মিথ্যা ও ক্ষমতা ব্যবহার করে নিজের স্বার্থ হাসিলে মত্ত ছিলেন ইমরান। মরিয়ম নওয়াজ ইমরান খানকে উদ্দেশ্য করে আরও বলেন, এখন সাহস দেখান ও মুখোমুখি হন।
এর আগে পাকিস্তান সেনা বাহিনীর জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, গত ৩১ মার্চ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর জারি করা বিবৃতিতে ‘ষড়যন্ত্র’ শব্দটি ব্যবহার করা হয়নি।
ইমরান খান দাবি করে আসছেন যে তার অনাস্থা ভোটের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। ইমরান সরকারকে উৎখাতের জন্য বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সেনাবাহিনীর শীর্ষ নেতাদের কয়েক দফায় অবহিত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।



