
জিম্বাবুয়ের সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরো ৭১ জন। বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর চিপিংয়ে এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র নায়াথি বলেন, ইস্টার উৎসবের সমাবেশে যোগ দিতে শহরের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চের উদ্দেশে যাচ্ছিল বাসটি। যাত্রীদের প্রায় সবারই গন্তব্য ছিল চার্চ। পথমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। তার ফলেই ঘটে হতাহতের ঘটনা।
তিনি বলেন, বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিলো। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বাসটির যাত্রীধারণ ক্ষমতা ছিল ৬০ থেকে ৭৫ জন। সেখানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে চলছিল সেটি।
জিম্বাবুয়েতে সরকারি ছুটির দিনে ব্যস্ত রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। অনেক রাস্তায়ই গর্ত থাকায় এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে।


