বেলজিয়াম থেকে রাশিয়ান কূটনীতিদের বহিস্কারের পর পাল্টা জবাব হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ১৮ কর্মকর্তাকে বহিস্কার করেছে মস্কো।

শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশ এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আদেশে দেশটির পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সঙ্গে ইইউয়ের গত কয়েক দশকে যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিল, তা ধ্বংস হচ্ছে এবং এর পেছনে দায়ী ইইউ।

citytouch 728-X-90

বহিষ্কৃত ১৮ কূটনীতিককে দ্রুত মস্কো ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে আদেশে।

এর আগে গত ৫ এপ্রিল ইইউয়ের সদর দফতর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে ১৯ জন কূটনীতি বহিস্কারের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে রাশিয়ার এমন সিদ্ধান্তকে ‘অন্যায়’ ও ‘প্রতিশোধমূলক’ আখ্যা দিয়ে নিন্দা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ বলেছে, রুশ প্রশাসনের নেওয়া শুক্রবারের এ সিদ্ধান্তের প্রকৃতপক্ষে কোনো ভিত্তি নেই। পাল্টা জবাব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।