ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলা রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় প্রায় ২ হাজার ৫০০ থেকে তিন হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ যুদ্ধে আহত হয়েছেন অন্তত আরও ১০ হাজার সেনা।

শুক্রবার সিএনএনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কতজন বেসামরিক নাগরিক মারা গেছেন তার কোন হিসেব নেই।

ইউক্রেন প্রেসিডেন্ট দাবি করেন, চলমান সংঘাতে ১৯ থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। যদিও মস্কো গত মার্চে জানান, ইউক্রেনে যুদ্ধে এক হাজার ৩৫১ জন রুশ সৈন্য নিহত এবং তিন হাজার ৮২৫ জন আহত হয়েছে। তবে কোন পক্ষের দাবীর কোন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

citytouch 728-X-90

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকসান্দার মোটুজিয়ানিক এক ব্রিফিংয়ে বলেন, মারিউপোলের পরিস্থিতি কঠিন ও শক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে লড়াই চলছে। রুশ বাহিনী শহরে প্রবেশ করতে বারবার অতিরিক্ত ইউনিট ডাকছে। রুশ বাহিনী এখনো শহরটি সম্পূর্ণ দখল করতে পারেনি।