আফগানিস্তানের সীমান্ত এলাকায় আতর্কিত হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনীর ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সে সময় দুপক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। এতে সাত পাকিস্তানি সেনা ও চার হামলাকারী নিহত হন। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

citytouch 728-X-90

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানের ইশাম এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আফগান সীমান্তবর্তী এলাকায় ১২৮ সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়েছে। একই সাথে নিজেদের প্রায় শতাধিক সেনা নিহতের কথা স্বীকার করে পাক সেনারা।