
৬ মাস মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরে এসেছেন ৩ চীনা নভোচারী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, এর মধ্য দিয়ে চীনের সবচেয়ে দীর্ঘ মানুষবাহী মহাকাশ অভিযান শেষ হয়েছে।
শনিবার সেনজাও-১৩ নামের মহাকাশযানটি চীনের মঙ্গোলিয়ার উত্তরাঞ্চলের গোবি স্থানীয় সময় সকাল দশটার কিছু আগে মরুভূমিতে অবতরণ করেন।
এদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী ছিলেন। তারা হলেন- ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং। মহাকাশচারী ওয়াং ইয়াপিং চীনের প্রথম নারী নভোচারী যিনি মহাকাশ হেঁটেছেন।
তার পূর্বে ওয়াং ও তার সহকর্মী ঝাই ৬ ঘণ্টার প্রচেষ্টায় মহাকাশ স্টেশনের সরঞ্জাম স্থাপন করেন। তারা ২ বার মহাকাশে হেঁটে কিছু পরীক্ষা চালিয়েছেন।
এর আগে ২০০৩ সালে মহাকাশে প্রথম নভোচারী পাঠায় চীন। ২০১৩ সালে চাঁদে ও গত বছর মঙ্গলে রোবট রোভার অবতরণ করে। চাঁদে একটি সম্ভাব্য ক্রু মিশন নিয়ে আলোচনা করেছেন কর্মকর্তারা।



