
ইউক্রেন রাশিয়া যুদ্ধে শত্রুতামূলক অবস্থান নেওয়ার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস, প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেসসহ সরকারের ১০ কর্মকর্তা ও রাজনীতিবিদকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো।
মস্কোর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইউক্রেনে হামলার পর দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো।
এর আগে গত সপ্তাহে পূর্ব ঘোষণা ছাড়াই হুট করে ইউক্রেনের রাজধানী কিয়েভে সফর করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
কিয়েভ সফরে গিয়ে বরিস বলেন, ‘ইউক্রেন আবারও ঘুরে দাঁড়বে। ইউক্রেনের প্রতি সমর্থনের পাশাপাশি রাশিয়ার উপর সপ্তাহে সপ্তাহে চাপ বাড়াবে যুক্তরাজ্য। পাশাপাশি প্যাকেজ সহায়তার আশ্বাসও দেন বরিস জনসন।



