আন্তর্জাতিক


মাঝরাতে আগুনে পুড়লো মা সহ দুই ছেলে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ এপ্রিল ২০২২, ১২:১১ অপরাহ্ন, রবিবার

মাঝরাতে আগুনে পুড়লো মা সহ দুই ছেলে

ভারতের পশ্চিমবঙ্গে একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার আক্রা কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিন্তু কীভাবে এ আগুনের সূত্রপাত এখনো তা স্পষ্টভাবে জানা যায়নি। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে বাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিষয়টি তদন্ত করছে পুলিশ।ট


মহেশতলার আক্রা কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ার বাসিন্দা গোপাল গায়েনের এই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে গোপাল গায়েন ওই বাড়িতে থাকেন না। সবজি বিক্রেতা প্রভাস মণ্ডল স্ত্রী সোমা (৪৭) ও দুই সন্তান সাহেব ও রাহুলকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। সেখানেই আগুনে পুড়ে দুই সন্তানসহ মারা যান সোমা।


ব্যবসায়িক কাজে দোকানেই থাকেন প্রভাস। তবে অগ্নিকান্ডের সময় ভাড়া বাড়িতে ছিলো প্রভাসের স্ত্রী ও দুই ছেলে।


রাত ১২টার সময় পোড়া ঘ্রাণ পায় প্রতিবেশীরা। এ সময় তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তারা। ততক্ষণে অবশ্য ওই একতলা বাড়ির বেশিরভাগ অংশই পুড়ে ছাই। এরপর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তারা সোমা এবং তার ছেলে সাহেব ও রাহুলের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয় ।


কিন্তু কীভাবে ওই বাড়িটিতে আগুন লাগলো তা এখনও সুস্পষ্ট নয়।


শুরুতেই স্থানীয়রা ধারণা করেছিলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে পরে দেখা যায় সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে ঠিকই, তবে সেটি বিস্ফোরণ ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ওই বাড়িটিতে কেউ আগুন লাগিয়েছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।




জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।