
ইউক্রেনের দীর্ঘ ৫৩ দিন ধরে রাশিয়ার সামরিক অভিযান চলছে। কোনঠাসা ইউক্রেনকে সহযোগীতা করতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে যুক্তরাষ্ট্র, সামরিক জোট ন্যাটোসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশ।
এমন পরিস্থিতির মধ্যেই পশ্চিমাদেশগুলোর সরবরাহ করা অস্ত্রের চালানসহ একটি বিমানে গুলি বর্ষণ করে সেটি ভূপাতিত করেছে রাশিয়া। বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের ওডেসা শহরের বাইরে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রবাহী একটি বিমানকে গুলি করে ভূপাতিত করেছে রুশ সেনারা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ এ তথ্য নিশ্চিত করেছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ইউক্রেনের সেনা ও সামরিক সরঞ্জাম সম্পৃক্ত কমপক্ষে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত চালিয়েছে রাশিয়ার বিমান বাহিনী।



