ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলের মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকা। এতে দেশটি বিপর্যস্ত প্রায়। বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০ জনে। এছাড়াও বাসতভিটা হারিয়েছে হাজার হাজার মানুষ। সূত্র- বিবিসি।

দক্ষিণ আফ্রিকার আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ জানান, কেজেডএনের কিছু এলাকায় এখনো বৃষ্টিপাত চললেও তা গত কয়েক দিনের মতো তুমুল নয়। তবে স্থলভাগ পানিতে ডুবে যাওয়ায় এখনো বন্যার আশঙ্কা আছে।

প্রাদেশিক সরকার জানিয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত রাখতে উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলোকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে। এতে তারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত সাহায্য করতে পারবে।

citytouch 728-X-90

উল্লেখ্য, সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় শহর ডারবানে বন্যা দেখা দেয়। এ সময় বিভিন্ন সড়ক বন্যার পানিতে তলিয়ে যেতে দেখা যায়, এছাড়াও বন্যার পানিতে বিভিন্ন ঘরবাড়ি ভেসে আসতে দেখা গেছে।

বন্যার কারণে প্রায় সাড়ে ১৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয়ভাবে বিভিন্ন হল ও স্কুলের আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।