সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছে স্ট্রাম কুর্স নামের এক চরম ডানপন্থি। এরই প্রতিবাদ হিসেবে টানা চতুর্থ দিনের মতো দেশটির বিভিন্ন শহরে সংঘর্ষ হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার দেশটির পূর্বাঞ্চলীয় শহর নরকোপিং-এ পুলিশ বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে গুলি চালালে তিন জন আহত হন। এ সময় বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোঁড়ে।

সংঘর্ষে অন্তত ১৭ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন ও পুলিশের কিছু গাড়ির ক্ষতি করা হয়েছে।

citytouch 728-X-90

স্ট্রাম কুর্স সংগঠনটি অভিবাসন বিরোধী এবং ইসলাম-বিদ্বেষী বলে পরিচিত ও এর নেতৃত্ব দেন রাসমুস পালুডান নামের একজন উগ্রপন্থী।

এর আগে গত বৃহস্পতিবার স্ট্রাম কুর্স নামের এক চরম ডানপন্থি গোষ্ঠী কোরআনের একটি কপি পোড়ায় এবং সামনের দিনে তাদের সমাবেশ থেকে আবারও এই কাজ করার পরিকল্পনা করছে। এর বিরুদ্ধে সুইডেনে তীব্র ধিক্কার উঠেছে এবং সুইডেনের বাইরেও এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে।

অন্যদিকে ইরানও সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে কঠোর ভাষায় এই ঘটনার নিন্দা করেছে।

এর আগে ২০২০ সালেও মালমো শহরে প্রায় একই ধরণের বিক্ষোভের সময় গাড়িতে আগুন দিয়েছিল বিক্ষোভকারীরা এবং দোকানপাটও ভাংচুর করেছিল।