
আফগানিস্তোনের প্রদেশ খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানের সামরিক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছেন। স্থানীয় সময় গত শনিবার বিমান হামলা চালায় পাকিস্তান। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে।
তথ্য মতে, দেশটির খোশত প্রদেশে ডুরাল্ড লাইনের কাছে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু। এ ছাড়া হামলায় আরও ২২ জন আহত হয়েছেন।
এছাড়া কুনার প্রদেশে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
এ নিয়ে পাকিস্তানের পক্ষে থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার প্রতিবাদ জানাতে কাবুলে পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত উত্তেজনা বাড়ছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের মাটি থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তানি তালেবান টিটিপির সাবেক শক্তঘাঁটিতে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি বহরে অতর্কিত হামলা হয়। এতে তাৎক্ষণিক গোলাগুলি শুরু হলে সাত সেনা নিহত এবং আরও চারজন আহত হন।



