
ভারতের সাথে শান্তি ও সহযোগীতা মূলক সর্ম্পক চায় পাকিস্তান। সেইসঙ্গে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রবিবার এ বন্ধুত্বের বার্তা জানান তিনি।
মোদিকে লেখা চিঠিতে শাহবাজ বলেন, ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চাই। অর্থবহ একটি আলোচনার মাধ্যমেই তা হতে পারে।
এর আগে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পরে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী পদের বসেন শাহবাজ শরিফ।
এরপরই ক্ষমতায় আসার পর তাকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারের চিঠিতে প্রধানমন্ত্রীর মোদির শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানিয়ে শাহবাজ বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিব্ধ পাকিস্তান।



