বাইডেন-ট্রুডো প্রশাসনের ৩১৩ জনকে কালো তালিকাভুক্ত করলো রাশিয়া
হেড অফ ডিজিটাল মিডিয়া


আন্তর্জাতিক ডেস্কঃরাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ ৩১৩ জন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েরসাইডে এ তালিকা প্রকাশ করা হয়। খবর দ্য ইনডিপেনডেন্ট ও আল –আরাবিয়ার।
এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আরটি বলছে, সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার বেশ কয়েকজন নেতা ও কর্মকর্তাকে নিষেধাজ্ঞা জারি করায় পাল্টা জবাব হিসেবে মস্কোর টপ লিস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিস্কেন, বেশ কজন প্রতিরক্ষমন্ত্রী,হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এবং জো বাইডেন এর ছেলে হান্টার বাইডেন এ তালিকাভুক্ত রয়েছেন।
মার্কিন প্রশাসনে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিছুক্ষণ পর কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি, প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দসহ দেশটির পার্লামেন্টর প্রায় অধিকাংশ সদস্যকে কালো তালিকাভুক্ত করে রাশিয়া।
রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রুশ কূটনৈতিক মিশনে হামলা, আকাশপথ বন্ধ করে দেওয়া বা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সর্ম্পক বিচ্ছেদকারীরা সামনে অবশ্যই জবাব পাবে।



