দুই দিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সফরের প্রথম দিনের শুরুতেই গুজরাটের মহাত্মা গান্ধী আশ্রমে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানেই তিনি গান্ধীর ঐতিহাসিক সুতো বানানোর চরকায় হাত রাখেন, সুতো বোনার চেষ্টা করেন।

ভারত সফরের শুরুতেই বৃহস্পতিবার সকালে গুজরাটের আহমেদাবাদে পৌঁছান বরিস জনসন। বিমানবন্দর থেকে শহরের হোটেল পর্যন্ত চার কিলোমিটার সড়ক জুড়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের কর্মকর্তা ও মন্ত্রীরা।

এরপর সেখান থেকে এক শোভাযাত্রা বরিসকে নিয়ে যায় মহাত্মা গান্ধীর শবরমতি আশ্রমে যান ব্রিটিশি প্রধানমন্ত্রী।

citytouch 728-X-90

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বরিস। আশা করা হচ্ছে দুই নেতা বাণিজ্য ও প্রতিরক্ষার পাশাপাশি অন্য ইস্যুতেও আলোচনা করবেন।

বরিস জনসন ইঙ্গিত দিয়েছেন মুক্ত বাণিজ্য চুক্তির বিনিময়ে তিনি ভারতীয়দের জন্য আরও বেশি সহজে ভিসা দিতে পারেন।

এই চুক্তি সই হলে দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য লাখ লাখ পাউন্ড বাড়বে বলে ধারণা করা হচ্ছে ।