
রাশিয়ার তাণ্ডবের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে প্রতি মাসে ৭০০ কোটি মার্কিন ডলারর অর্থিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্বব্যাংকের একটি ফোরামে দেওয়া ভার্চুয়াল বক্তব্য একথা জানান জেলেনস্কি।
এ সময় তিনি বলেন, অবিলম্বে রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া প্রয়োজন। একইসঙ্গে মস্কোর সাথে অবিলম্বে সম্পর্ক ছিন্ন করার জন্য সকল দেশের প্রতি আহ্বানও জানান তিনি।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডিভিড ম্যালপাস বলেন, ইউক্রেইনের জন্য আর্থিক সহায়তা নিরূপণে প্রাথমিক যে ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে, তাতে সেদেশের যুদ্ধের পেছনে বেড়ে চলা আর্থিক খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। যুদ্ধ এখনও চলছে, তাই এসব খরচও বাড়ছে।
বিশ্ব ব্যাংকের সম্মেলনে ভারচুয়ালি অংশ নিয়ে জেলেনস্কি আরও বড় পরিসরের খরচ ও আর্থিক চাহিদার কথা তুলে ধরেন।
বৃহস্পতিবার রাতে আলাদা এক ভিডিওবার্তায় জেলেনস্কি অভিযোগ করেন,আগামী ২৪ এপ্রিল রোববার অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টার উৎসবকে কেন্দ্র করে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেওয়া হলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে।



