
বিশ্বজুড়ে চলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। যার জের ধরে বাড়ছে দ্রব্যমূল্য। ঠিক এ সময় সব ধরনের পাম ওয়েল রফতানি নিষেধ করল ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দেশে রান্নার তেলের সরবরাহ যাতে ‘যথেষ্ট থাকে এবং সাশ্রয়ী হয়’, সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর-‘আল জাজিরা’।
গম ও সূর্যমুখী তেলের বিশ্বের অন্যতম বৃহত্তম উৎপাদনকারী দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান খাদ্যপণ্যের দাম রেকর্ড উচ্চতায় ঠেলে দিয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার এই পদক্ষেপে ভোজ্যতেলের বিশ্ব বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।
উল্লেখ্য, পাম ওয়েল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল, যা আইসক্রিম থেকে শুরু করে শ্যাম্পু তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পাম ওয়েল উৎপাদনকারী অন্যতম একটি দেশ।



