
খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় পাম অয়েল রফতানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদা এ ঘোষণা দেন।
তিনি বলেন, বাসা বাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করতেই পাম অয়েল রফতানি নিষিদ্ধের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বের মোট পাম অয়েলের অর্ধেকটাই সরবরাহ করে ইন্দোনেশিয়া। এক ঘোষণায় জোকো উইদোদো বলেন, তিনি নিজ দেশে খাদ্যপণ্যকে আরও সহজলভ্য করতে চাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর বিশ্বজুড়ে খাদ্যমূল্য বেড়ে যাওয়ার কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
চলতি বছর শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদনের হার বেড়েছে ৩ শতাংশ। তবে বৈশ্বিক চাহিদা মেটানোর জন্য এটি যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।



