
চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধের আহ্বানে দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে পৃথক ভাবে সাক্ষাৎ করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী মঙ্গলবার রাশিয়া ও বৃহস্পতিবারে ইউক্রেন সফরে যাবেন বলে জাতিসংঘ প্রধান।শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন গুতেরেসের মুখপাত্র ইরি কানেকনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাশিয়া সফরে পুতিনের সঙ্গে গুতেরেসের বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন তার মুখপাত্র ইরি কানেকো। এছাড়া জাতিসংঘ মহাসচিব রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলেও জানান তিনি।
এরপর বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন জাতিসংঘ মহাসচিব। সেখানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গেও তার সাক্ষাত করবেন।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে বাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন ৫০ লাখেরও বেশি ইউক্রেনীয়।


