
ইউক্রেনের ওদেসায় শহরে সামরিক হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বিধ্বস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।
এদিন লুহানস্কেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
তথ্য অনুযায়ী, ইউক্রেনের সামরিক বাহিনীর স্থাপনায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ছাড়া দুটি আবাসিক ভবনে আঘাত হেনেছে দুটি ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ভবন ধ্বংস হয়েছে। এর আগে এত বড় হামলা চালানো হয়েছিল চলতি মাসের শুরুর দিকে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পক্ষ থেকে হামলার বিষয় নিশ্চিত করে বলেন, ইউক্রেনের সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যে দুই জায়গায় হামলা চালানো হয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র মজুত রাখা হয়েছিল।
শনিবারের হামলায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে আবাসিক ভবনে হামলার বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।


