
যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনকে আবারও বৈঠকের আহ্বানে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার কিয়েভে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমি মনে করি এই যুদ্ধ শুরু করেছেন তিনিই শেষ করতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে ভয় পাই না আমি।
এছাড়া সংহিসতা শুরু থেকেই পুতিনের সঙ্গে আলোচনার জন্য জোর দিয়ে আসছেন বলেও জানান তিনি।
তবে পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবেন কিনা এ নিয়ে কিছু জানায়নি ক্রেমলিন।
এদিকে, রোববার কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তার সঙ্গে থাকবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এবারই প্রথম দেশটিতে সফরে যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিয়ে কোনো কিছু বলা হয়।


