
অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনায় ১২ জন আফ্রিকান নাগরিক মারা গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ১০ জন। তবে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
রোববার তিউনিসিয়ার কোস্টগার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারির কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া চারটি নৌকায় ১২০ জন আরোহী ছিলেন। মৃতদের সবাই আফ্রিকান। নৌকাডুবির পর স্ফ্যাক্সের উপকূল থেকে ৯৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।.
চলতি সপ্তাহে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা গত বছর উপকূল থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে। ২০২১ সালে অন্তত ১৫ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালির উপকূলে পৌঁছেছে।
ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী, ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে এসেছে, যা ২০২০ সালে ছিল ৯৫ হাজারের একটু বেশি।



