
চীনে আটকে থাকা ভারতীয়দের শিক্ষার্থীদের ফেরাতে অনুমতি না দেয়ায় প্রতিশোধ হিসেবে চীনাদেরপর্যটন ভিসা স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। বোরবার গ্লোবাল এয়ারলাইনস সংস্থা আইএটিএ-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এনডিটিভি'র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীনের নাগরিকদের ইস্যু করা ভারতের ট্যুরিস্ট ভিসার এখন আর বৈধতা নেই। তবে চীনাদের ব্যবসা, কর্মসংস্থান, কূটনৈতিক ও অফিশিয়াল ভিসা দিচ্ছে ভারত।
আইএটিএ জানায়, গত ১৯ এপ্রিল থেকে এ নির্দেশনা জারি করে ভারত। এতে বলা হয়েছে, চীনের নাগরিকরা ১০ বছর মেয়াদ বা ই-ট্যুরিস্ট ভিসায় ভারতে ভ্রমণ করতে পারবে না।
থাইল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার শিক্ষার্থীদের চীনে ফিরে যাওয়ার অনুমতি দিলেও ভারতীদের ফিরতে অনুমতি দেয়নি বেইজিং। করোনার কারণে ভিসা প্রক্রিয়া বন্ধের পাশাপাশি ভারত থেকে ফ্লাইট স্থগিত রেখেছে চীন।
কোভিড-১৯ মহামারির ২০২০ সালে নিজ দেশ ফিরে আসা ২৩ হাজারের বেশি শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে পারছে না।
এছাড়া কয়েকশ ব্যবসায়ী, শ্রমিক ও তাদের পরিবারকে চীনা শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় কাজে যোগ দেওয়ার অনুমতি নিয়ে টালবাহান করেছে চীন।


