ফ্রান্সে ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন ম্যাক্রোঁ
হেড অফ ডিজিটাল মিডিয়া

সব জল্পনা-কল্পনা ওলট-পালট করে দিয়ে ফরাসি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হলেন এমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের নাগরিকরা রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট প্রয়োগ করেন।
প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো টানা দুই মেয়াদে সরকার গঠনের রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি ।
সোমবার (২৫ এপ্রিল) মধ্যরাতে আইফেল টাওয়ারের বড় স্ক্রিনে ফলাফল ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই উল্লাস ছড়িয়ে পড়ে ম্যাক্রোঁ সমর্থকদের মধ্যে। হাজার হাজার মানুষ ফরাসি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে উল্লাসে মাতেন।
এসময়, আইফেল টাওয়ারের উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্য আবারও ‘সবার জন্য প্রেসিডেন্ট’ হওয়ার প্রতিশ্রুতি দিলেন এ মধ্যপন্থী নেতা।
এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।
ইউক্রেনের ভলোদিমর জেলেনস্কি, যিনি ম্যাক্রোঁকে সমর্থন করার জন্য ফরাসি ভোটারদের আহ্বান জানিয়েছিলেন, তার সেই ‘সত্যিকারের বন্ধু’কে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ইউরোপের অপেক্ষায় রয়েছেন।
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় এরইমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্বনেতাদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেতে শুরু করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
এর আগে ১০ এপ্রিল, ভোটের প্রথম পর্বেও ম্যাক্রোঁ জয় পান। আবারও প্রেসিডেন্ট পদে জয় পেয়ে ঐক্যের ডাক দিয়েছেন তিনি।



