
চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরুর পর থেকে প্রাণে বাঁচতে দেশ ছেড়েছে ৫০ লাখেরও বেশি ইউক্রেনীয় নাগরিক। এদের মধ্যে ৯০ শতাংশ নারী ও শিশু।
বোরবার জাতিসংঘের শরনার্থী সংস্থা (ইউএনএইচসিআর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সংস্থার তথ্য মতে, ২ মাস ধরে সংঘর্ষে দেশটির বিভিন্ন শহর থেকে ৫১ লাখ ৮৬ হাজার ৭৪৪ জন ইউক্রেনীয় দেশ ছেড়েছে। এখনও দেশ ছেড়ে নিরপদ আশ্রয়ের আশায় চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকেই।
শুধু এ মাসে ১১ লাখেরও বেশি শরণার্থী দেশ ছেড়েছেন। তাছাড়া মার্চে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন ৩৪ লাখের বেশি মানুষ। এদের বড় একটি অংশ প্রতিবেশি দেশ পোল্যান্ডে শরণার্থী হন।
এদিকে রুশ বাহিনীর সামরিক হামলা শুরুর পর থেকেই ৭.৭ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হন। বলা হচ্ছে, অন্যান্য দেশের তুলনায় ইউক্রেন মানুষের বাস্তুচ্যুত হওয়ার হার বেশি। এ ছাড়া সেখানে মানবিক সংকটও দ্রুত বাড়ছে।



