আন্তর্জাতিক


ইউক্রেন’কে ৭00 মিলিয়ন ডলার সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৫ এপ্রিল ২০২২, ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার

ইউক্রেন’কে ৭00 মিলিয়ন ডলার সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রে

রাশিয়া সামরিক বাহিনীকে প্রতিহত করতে ইউক্রেনকে আরও ৭০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। নিরাপত্তার কারণে সফরের আগ পযর্ন্ত এ সহায়তার গোপন রাখা হয়।


প্রতিবদনে বলা হয়েছে, মার্কিন এ সহায়তার অর্ধেক যাবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে, বাকি অর্থ ন্যাটো অন্তর্ভূক্ত দেশে ও অন্যান্য বন্ধুত্বপূর্ণ অঞ্চলেএ সহায়তা পাঠানো হবে। এছাড়া কিয়েভের কাছে ১৬৫ মিলিয়ন ডলারের গোলাবারুদ বিক্রি করবে যুক্তরাষ্ট্র।


এ সফরে ব্লিনকেন ও অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা, প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ ও স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। 


নিরাপত্তার কারণে দুই মন্ত্রীর সফরের আগ পযর্ন্ত এ সহায়তার ঘোষণাটি গোপন রাখা হয়েছিল।


রুশ আগ্রাসন শুরুর পরে এ প্রথম মার্কিন শীর্ষ কর্মকর্তারা ইউরোপের দেশটিতে সফর করলেন।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।