
ইউক্রেন যদি ‘সঠিক অস্ত্র-সরঞ্জাম’ ব্যবহারের সুযোগ পায়, তাহলে রাশিয়াকে প্রতিহত করা সম্ভব বলে মনে করেন পেন্টগনের প্রধান ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার কিয়েভে সফরে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
অস্টিন আরও বলেন, আমরা বিশ্বাস করি। যদি সঠিক অস্ত্র-সরঞ্জাম ও নিজের সক্ষমতা সঠিক ভাবে প্রয়োগ করা যায়, তাহলে ইউক্রেনও জিততে পারে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায়, রাশিয়া দুর্বল হোক। এমনভাবে দুর্বল হোক, যাতে পরের বার এ ধরণের সহিংসতা চালাতে না পারে। যারা বিশ্বাস করেন জিতবেন, তারা জিতবেনই।
ইউক্রেন সফরের গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রোববার বৈঠক করেছেন মার্কিন এ দুই মন্ত্রী। এসময় ইউক্রেনকে ৭০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তার আশ্বাস দেন মার্কিন প্রতিনিধিরা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর মার্কিন শীর্ষ কর্মকর্তা হিসেবে প্রথমবারের মতো কিয়েভ সফর করেছেন তারা।


