উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার ত্রিপোলি ভূমধ্যসাগরের উপকূল হয়ে ইউরোপের পাড়ি দেয়ার সময় পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গত শনিবার (২৩ এপ্রিল) তাদের আটক করা হয়।আটককৃতদের একাধিক ছবি ও ভিডিও দিয়ে সংবাদ প্রচার করে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এ ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, লিবিয়া পুলিশ ৫০০ জন বাংলাদেশিকে আটক করার কথা জানালেও, আমরা এখন পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হতে পেরেছি। সূত্র ভয়েস অফ আমেরিকা।

তথ্য জানিয়েছে, লিবিয়ার মিসরাতা সমুদ্র সৈকত থেকে জাহাজে করে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার সময় ৫৪২ অভিবাসীকে আটক করা হয়।

citytouch 728-X-90

এদিকে গত সোমবার (২৫ এপ্রিল) লিবিয়া উপকূলে একটি নৌকাডুবিতে নয়জন ব্যক্তি মারা গেছেন। তারা কোন দেশের নাগরিক প্রাথমিকভাবে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।