
দুর্নীতির অভিযোগে দেশ ছেড়ে যাওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিন বছর পর দেশে ফিরছেন। ছোট ভাই শাহবাজ শরিফ নতুন ক্ষমতায় আসার পর দেশে ফিরতে নতুন পাসপোর্ট দিয়েছে দেশটির ফেডারেল সরকার।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাধারণ ক্যাটাগরির পাসপোর্ট পেলেন নওয়াজ শরীফ। জরুরি ক্যাটাগরিতে তা তৈরি করা হয়েছে। ইস্যু করা হয়েছে গত ২৩ এপ্রিল, এর স্ট্যাটাস একটিভ।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত বলা হয়েছে, শরিফ নওয়াজকে যে নতুন পাসপোর্ট ইস্যু করা হয়েছে এর মেয়াদ ১০ বছর।
বর্তমানে লন্ডনে রয়েছেন পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে। ২০১৯ সালে চিকিৎসার জন্য নওয়াজকে লন্ডন যাওয়ার অনুমতি দেয় লাহোর হাইকোর্ট।
২০২১ সালের নির্ধারিত সময়ে দেশে না ফেরায় তার বিরুদ্ধে ঘোষিত অপরাধী’র তকমাও দেয় ইসলামাবাদ হাইকোর্ট।



