
চলমান ইউক্রেন রাশিয়া সংঘাতকে কেন্দ্র করে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিতে শুরু করে বিভিন্ন দেশ। এবার ’অবন্ধুসূলভ আচরণের’ প্রতিশোধ হিসেবে ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করছে মস্কো। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা যায়।
এক বিৃবতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার জার্মানির রাষ্ট্রদূতকে তলব করে একটি ‘ছাড়পত্র’ তুলে দেয়। এতে ৪০ কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা (অবাঞ্ছিত) ঘোষণা দেয় মস্কো।
স্থানীয় সংবাদসংস্থা ডিপিএ’র বলছে, রাশিয়া যতজন জার্মান কূটনীতিক রয়েছে, তার এক-তৃতীয়াংশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রুশ মন্ত্রণালয়।
রাশিয়ার আচমকা এমন সিদ্ধান্তে ১০০ জনেরও বেশি জার্মানী কূটনীতিক সংকটে পড়বেন। বিপাকে পরে রাশিয়া ছাড়তে বাধ্য হবেন।
এর আগে এপ্রিলের শুরুতে ৪০ রুশ কূটনীতিককে বহিষ্কার করে বার্লিন। ওই পদক্ষেপের জবাবে এমন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।


