

আন্তর্জাতিক ডেস্ক:ইসরায়েলে দুইজনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন একটি ধরণ শনাক্ত হয়েছে। সম্প্রতি দেশটির বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে আসা দুই যাত্রীর শরীরে এই ধরণ শনাক্ত হয়। তবে বিষয়টি নিয়ে এখনই উদ্বিগ্ন নয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক বিবৃতিতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিমানবন্দরে দুই যাত্রীর করোনা পরীক্ষায় ওমিক্রনের নতুন দুটি সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভ্যারিয়েন্টগুলো হলো- বি.এ১ এবং বি.এ২।
এই ভ্যারিয়েন্টটি এখনো বিশ্বের কাছে অপরিচিত বলেও জানায় ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তরা জ্বর, মাথাব্যথা ও পেশী সংকোচনের মতো মৃদু উপসর্গে ভুগছেন। তাই তাদের বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই বলে বিবৃতিতে জানানো হয়।
এই বিষয়ে দেশটির করোনা মোকাবেলা বিষয়ক প্রধান সালমান জারকা স্থানীয় আর্মি রেডিওকে জানান, এখনই আমরা নতুন এই ধরণটি নিয়ে চিন্তিত নই।



