
ইউক্রেনে দ্রুত ভারী অস্ত্র-সরঞ্জাম পাঠানোর জন্য জার্মান সরকারের অনুমতি চেয়েছে দেশটির বেসরকারি প্রতিরক্ষা কোম্পানি রাইনমেটাল। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার ।
রুশ বাহিনীর সামরিক হামলা প্রতিহত করতে ইউক্রেন আন্তর্জাতিক সহযোগীদের কাছে দ্রুত আরও ভারী অস্ত্র ও গোলাবারুদের আবেদন করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ সহায়তার হাত বাড়ালেও ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহায়তার উদ্যোগ দ্বিধা কাটাতে পারেনি জার্মানি।
জার্মানির অস্ত্র কোম্পানি রাইনমেটাল জানিয়েছে, শতাধিক পুরনো মার্ডার মডেলের সামরিক যান ইউক্রেনকে দ্রুত সরবরাহকরতে পারে। জার্মান জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি পেলে সবগুলো পাঠানো যেতে পারে।
স্থানীয় বার্তা সংস্থা ডি ভেন্ট এর তথ্য অনুযায়ী, কিয়েভে অস্ত্র সরববাহের অনুমতির আবেদন করা হয় অর্থ মন্ত্রণালয়ে। একইসঙ্গে ৮৮টি পুরানো ‘লেওপার্ড ৮৮’ ট্যাংকও পাঠাতে পারে বলে দাবি করেছে সংস্থাটি। তবে বিষয়ে কোন মন্তব্য করেননি রাইনমেটাল।



