
রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ৯০ টি লক্ষ্যবস্তুতে আঘাতে হেনেছে বলে দাবী রাশিয়ার। এ হামলায় অন্তত ৫০০ ইউক্রেনী সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করে আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়,এ হামলায় কয়েক ডজন সাঁজোয়া যান, কামান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে রাশিয়ার। এছাড়া দুইটি গোলাবারুদ গুদামেও হামলা চালায় তারা।
চলমান সংঘাত থামাতে মঙ্গলবার (২৬ এপ্রিল) মস্কোতে রাশিয়া প্রেসিডেন্ট ভালদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
এর আগে সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর গিয়ে জেলেনেস্কির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড। এ সফরে ইউক্রেনকে ৭০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তার আশ্বাস দেন যুক্তরাষ্ট্র প্রতিনিধিরা।


