
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসের বোমা হামলায় দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। মঙ্গলবার হামলার পরপরই টুইটারে এক বিবৃতি দিয়ে দায় স্বীকার করে সংগঠনের মুখপাত্র জিয়ান্দ বালুচ।
বিবৃতিতে মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে তিনি একজন নারী। আমাদের বোন শারি বালুচ। বিএলএ’র গত ২২ বছরের ইতিহাসের প্রথম নারী হামলাকারী।
এ হামলার ঘটনায় গাড়িতে থাকা ৩ জন চীনা নাগরিক ও ১ জন পাকিস্তানি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন।
নিহতরা হলেন, হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সা ও সেই মাইক্রোবাসের ড্রাইভার খালিদ। এছাড়া আহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ওয়াং ইউকিং ও হামিদ।
সূত্র জানায়, পাকিস্তান কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের এ কর্মকর্তা জানিয়েছে, শারি বালুচ নামের ঔ নারী চাইনিজ ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে ছিলেন। যেই গাড়িটি তার কাছে পৌঁছায় তখনই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। ।


