
মিয়ানমানের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। বুধবার এ রায় দেয় সামরিক জান্তার আদালত। এ নিয়ে ১১ বছর রায় হলো সুচি’র।
সূত্র জানায়, বার্মার সাবেক মুখ্যমন্ত্রী সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে নগদ ৬ লাখ ডলার ও ১১.৪ কেজি সোনা ঘুষ নেওয়ার অভিযোগ মামলায় এ রায় এসেছে।
এর আগে গত বছরের অক্টোবরে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছিলেন সুচি। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি।
শান্তিতে নোবেলজয়ী সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা। এসব মামলার মধ্যে প্রথমটির সাজার রায় এলো আজ। বাকী সব মামলায় দোষী হলে ১৯০ বছরের জেল হতে পারে তার।
৭৬ বছর বয়সী এ সাবেক নেতা ২০২১ ফেব্রুয়ারিতে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতিরপাশাপাশি রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ কমপক্ষে ১৮টি অভিযোগ আনা হয়েছে।


