
বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান। রিয়াদের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করার কথাও রয়েছে তার। মঙ্গলবার দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডেল ইস্ট আই।
২০১৮ সালে দেশটির ইস্তাম্বুল কনস্যুলেটে রিয়াদের কট্টর সমালোচক জামাল খাশোগি নিহত হওয়ার পর এটি তার প্রথম সফর।
চলতি মাসে ইস্তাম্বুলে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ২৬ সৌদি নাগরিকের অনুপস্থিতিতে এ বিচার স্থগিত করে। মামলাটি সৌদি আরবে স্থানান্তরের পর তিনি দুই দিনের এ সফরে যাচ্ছেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক সৌদি সাংবাদিক খাসোগি গ্রেপ্তার-আতঙ্কে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে ছিলেন। তিনি ওয়াশিংটন পোস্টে কলাম
লিখতেন।


