

ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের আজভস্টাল স্টিল প্ল্যান্ট থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার ব্যাপারে একমত পোষণ দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মস্কো সফরে রুশ প্রেসিডেন্টের সঙ্গে জাতিসংঘের মহাসচিবে’র বৈঠক এ সিদ্বান্ত নেয়া হয়।
এ বৈঠকের আগে ইউক্রেনে যুদ্ধবিরতি করার ডাক দিয়েছেন গুতেরেস।
জাতিসংঘের দেয়া বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজেরিক বলেছেন, মানবিক বিষয়গুলো সমন্বয়ের জন্য জাতিসংঘের অফিস ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে।
এতে আরও বলা হয়েছে, ইউক্রেনে রুশ সেনাদের অবরুদ্ধ করে রাখা মারিউপোল শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে কাজ করছে জাতিসংঘ ও রেডক্রস। দেশটির দক্ষিণাঞ্চলের শহরটিতে গত এক মাস ধরে অবরুদ্ধ হয়ে পড়েছেন বহু মানুষ।
ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরুর পর এটিই পুতিনের সঙ্গে গুতেরেসের প্রথম মুখোমুখি বৈঠক।
এদিকে, বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ প্রধান।


