
অবৈধ পথে উপরোপে পাড়ি দেয়ার সময় ভূমধ্যসাগরে উপকূলে থেকে আটক হওয়া ৫ শতাধিক বাংলাদেশির মধ্যে ৪০০ জনের পরিচয় শনাক্ত করতে পরেছে বাংলাদেশ দূতাবাস।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজরজেনারেল এসএম শামীম উজ জামান বলেন, দূতাবাস এখনো পযর্ন্ত ৪০০ জনের ইন্টারভিউ নিয়ে পরিচয় নিশ্চিত করতে পেরেছে। তারা সবাই বাংলাদেশি।
এদের মধ্যে ২৪৪ জন স্বেচ্ছায় দেশে ফিরতে রাজি হয়েছেন। বাকিদের দেশে যাওয়ার প্রকাশ করেননি। যারা যেতে আগ্রহী তাদেরই নিবন্ধন করা হয়েছে।
এদিকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, লিবিয়ায় আটক বাংলাদেশিরা দেশটির সেফ হোমে আছেন। তাদের দেশে ফেরত আনা হবে।
এর আগে শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপলির উপকূল থেকে তাদের আটক করে দেশটির পুলিশ।


