
পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে ক্ষমতাসীন জোট সরকার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বুধবার দেশটির রাষ্ট্রপতি’র ভবন ও কার্যালয় আইওয়ান-ই সদরে শপথ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিপিপি’র ভাইস চেয়ারম্যান আসিফ আলি জারদারি এবং বিলাওয়াল ভুট্টো’র বাবাসহ দলের অন্যান নেতারা।
৩৩ বছর বয়সী বিলাওয়াল ভুট্টো বিশ্বের বিশ্বের কনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রীদের একজন। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পিপিপি’র হিনা রব্বানি খার।
২০১৮ সালে তিনি প্রথম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন ও জয়ী হন। এবার প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।
মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে বিলাওয়ালের।
অনাস্থা ভোটে হেরে ৯ এপ্রিল প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খানের পিটিআই। ১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সভাপতি শাহবাজ শরিফ। নাটকীয়তার পর ১৯ এপ্রিল শেখ পথ জানালেন শেখবাজের অধিকার মন্ত্রিসভার ৩১ নেতা ও ৩ প্রতিমন্ত্রী।


