
বন্ধু নয়,এমন দেশগুলো প্রাকৃতিক গ্যাস আমদানি করতে চাইলে এর মূল্য পরিশোধ করতে হবে রাশিয়ার মুদ্রা রুবলে। মার্চে এ ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ ঘোষণার পরপরই রুবলে প্রাকৃতিক গ্যাসের মূল্য পরিশোধ করছে ইউরোপের চার দেশে।
গৃহস্থালির কাজ ও বিদ্যুৎ উৎপাদনে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপ। গ্যাসের মূল্য পরিশোধে রাশিয়ার অর্থ প্রয়োজন মেটাতে ইউরোপের ১০টি কোম্পানি ইতিমধ্যে গাজপ্রমে তাদের ব্যাংক একাউন্ট খুলেছে ।
গ্যাসের পাইপলাইন দিয়ে ইউরোপের ২৩ দেশে গ্যাস সরবরাহ করে রাশিয়া। তবে শর্ত মেনে রুবলে মূল্য পরিশোধ করতে না পারায় গতকাল থেকে বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়ার।
তবে পরবর্তী অর্থ প্রদানের সময় আগামী মে মাসের দ্বিতীয়ার্ধ পর্যন্ত কোথাও গ্যাস সরবরাহ বন্ধের আশঙ্কা নেই।


