
ইউক্রেন যুদ্ধে যদি কোন দেশ ’নাক গলানো’র চেষ্টা করে তাহলে বিদুৎগতিতে জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সেন্ট পিটার্সবার্গের উত্তরের এক শহরে আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে এ হুশিয়ারি বার্তা দেন তিনি।
বৈঠকে পুতিন বলেন, চলমান সহিংসতা নিয়ে কেউ যদি আমাদের জন্য অগ্রহণযোগ্য কৌশলগত হুমকি তৈরি করে, তাহলে তাদের জেনে রাখা উচিত আসন্ন আঘাতের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে খুবই দ্রুতগতির।
এসময় চলমান সংঘাতে ইউক্রেনে পশ্চিমা দেশগুলো সরাসরি সৈন্য না পাঠালেও সামরিক অস্ত্র-সরঞ্জাম পাঠাচ্ছে। পশ্চিমাদের এমন উস্কানি পরিস্থিতি আরো জটিল করে তুলছে বলে অভিযোগ করছে মস্কো।
তিন মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে মস্কো। এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে।


