

শিগগিরই বন্ধ হচ্ছে না ইউক্রেন রাশিয়া চলমান সংঘাত। আগামী ১০ বছর চলতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস। বুধবার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় পশ্চিমা দেশগুলোকে সতর্কন করে দিয়ে তিনি আরও বলেন, রাশিয়া যদি এ যুদ্ধে সফল হয় তাহলে বিশ্বে ভয়াবহ পরিণতি সম্মুখিন হবে। ইউরোপজুড়ে দুর্দশা আরও বাড়বে।
দীর্ঘ সময় যুদ্ধের জন্য ইউক্রেনকে প্রস্তুত থাকার কথা ও জানান তিনি।
পুতিনকে মরিয়া ও বেপরোয় বলে আখ্যায়িত করে লিজ ট্রাস ভাষণে বলেন, তাঁর আগ্রাসন প্রতিরোধের সঙ্গে মোকাবিলা করা উচিত।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন মাস ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।


