ইউক্রেনে আরও ৩৩ শ কোটি ডলারের সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রে’র
হেড অফ ডিজিটাল মিডিয়া

ইউক্রেনকে সহায়তা হিসেবে আরও ৩ হাজার ৩০০ কোটি ডলারের প্যাকেজ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এক ভাষণে বাইডেন এ পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর বিবিসির
কংগ্রেসকে যত দ্রুত সম্ভব এই সাহায্য প্যাকেজ অনুমোদন করার প্রস্তাব দিয়ে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এই প্যাকেজ অনুমোদন করাটা জরুরি। কারণ, এই সাহায্য ইউক্রেনের প্রতিরক্ষার জন্য সহায়ক হবে।
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বিলিয়ন ডলারের মধ্যে ২০.৪ বিলিয়ন ডলার ইউক্রেনের সামরিক ও নিরাপত্তা সহায়তার কাজে ব্যয় করা হবে। ইতোমধ্যে কংগ্রেস সদস্যরা ইউক্রেনের আরও অর্থ সহায়তা প্রয়োজন বলে একমত হয়েছেন।
তিন মাস ধরে চলা ইউক্রেন রাশিয়া সংঘাতে দফায় দফায় সহায়তার দেয় যুক্তরাষ্ট্র। এর আগে ২৩ এপ্রিল ৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


