
জাতিসংঘের মহাসচিব ইউক্রেন সফরের মধ্যে কিয়েভে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে বৈঠকের আগে মুহুর্তে এ হামলা চালায়। এ সফরে আন্তোনিও গুতেরেস ইউক্রেন ইস্যুতে তাঁর নিজের সংস্থার নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন।
জাতিসংঘ প্রধান বলেন , পরিষদ ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটা বিপুল হতাশা, রাগ ও ক্ষোভের উৎস বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের মহাসচিব বলেন, খুব স্পষ্ট করে বললে এ যুদ্ধ ঠেকাতে ও শেষ করতে যা করা দরকার ছিল, তা করতে ব্যর্থ হয়েছে।
বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই ১৫-সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যতম দায়িত্ব।
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে অন্যতম রাশিয়া। ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে একাধিকবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে মস্কো।
অ্যান্তনিও গুতেরেস আরও বলেন, খুব স্পষ্ট করে বলি এই যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করতে ব্যর্থ হয়েছে।


