
আফগানিস্তানের কাবুলে জুম্মার নামাজের সময় বোমা বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক মুসল্লি নি হত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বিসমিল্লাহ হাবিব।
তিনি জানান, কাবুলের খলিফা সাহিব সুন্নি মসজিদে জুমাতুল বিদার নামাজ শেষে মুসল্লিরা তখন জিকির-আজগারে মসগুল ছিলেন। তখনই হামলা চালানো হয়।
তবে এ হামলার দ্বায় এখনো কোন গোষ্ঠি স্বীকার করেনি।
এদিকে পবিত্র রমজান মাসে আফগানিস্তানে মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার আফগানিস্তানের মাজার-ই-শরিফে আলাদা দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হন।
তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে জনসমাগমস্থলে হামলা বেড়ে গেছে। এসব ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে তালেবান সরকার।


