
ইন্দোনেশিয়ার বালতি অনুষ্ঠিত হয়ে যাওয়া জি-২০ সম্মেলনে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দু’জনকে আমন্ত্রণ বিষয়ে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদাদো। ফলে যুদ্ধরত দেশ দুটির নেতাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে একই সম্মেলনে অংশ দুই দেশের নেতা অংশ নিলেও তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো বৈঠক অনুষ্ঠিত হবে কি না তা জানা যায়নি।
শুক্রবার জি ২০ সম্মেলনের চেয়ারম্যান উইদোদো’র এক বিবৃতিতে বলেন, চলতি সপ্তাহে পুতিন ও জেলেনস্কি সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনে দুইজনকেই আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট জেলেনস্কিও এক টুইটে জানিয়েছেন, গত বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদাদোর সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।
অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া এবছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের প্রস্তুতি নিচ্ছে। তবে জেলেনস্কি আসবেন কি না তা এখনও নিশ্চিত নয়।



