
ব্রিটিশ পার্লামেন্ট কক্ষে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ স্বীকার করে নিজের পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি নীল প্যারিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের ডেভন অঞ্চলের এই এমপি বলেন, এটি একটি উন্মাদনার মুহূর্তছিল এবং আমি যা করছিলাম তাতে আমি গর্বিত নই।
তিনি আরও জানান, সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্রাক্টরের ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ন ভিডিও দেখে ফেলেন। কিন্তু পরেবার তিনি ইচ্ছে করেই আবার পর্নোগ্রাফি দেখেন।
৬২ বছর বয়স্ক এই এমপি পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ন দেখছিলেন তখন তার পাশে বসা দু'জন নারী সহকর্মীও ব্যাপারটা দেখে ফেলেন।
এদিকে এসব অভিযোগে কনজারভেটিভ পার্টি থেকে প্যারিশকে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় কর্তৃপক্ষ।


